অমসিয় যিহূদায় রাজত্ব করেন

1. পঁচিশ বছর বয়সে যিহূদার রাজা হয়ে অমত্‌সিয মোট 29 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন

2. অমত্‌সিয প্রভুর অভিপ্রায় অনুযায়ীসমস্ত কাজ করলেও তিনি সর্বান্তঃকরণে এইসব কাজ করেন নি

3. অবশেষে তিনি রাজা হিসেবে নিজের শাসন প্রতিষ্ঠিত করলেন এবং যে সমস্ত রাজকর্মচারীরা তাঁর পিতাকে খুন করেছিল তাদের হত্যা করলেন

4. কিন্তু অমত্‌সিয এইসব ব্যক্তিদের সন্তানদের হত্যা করেন নি

ইদোমের বিরুদ্ধে যুদ্ধ

5. অমত্‌সিয যিহূদা এবং বিন্যামীনের সমস্ত ব্যক্তিদের একত্রিত করলেন এবং তাদের পরিবার অনুযায়ীপৃথক করেছিলেন

6. এছাড়াও অমত্‌সিয ইস্রায়েলের থেকে 33,4 টন রূপোর বিনিময়ে 1,00,000 সৈন্য ধার করেছিলেন

7. কিন্তু এসমযে একজন ভাব্বাদী এসে অমত্‌সিযকে বললেন, “মহারাজ, ইস্রায়েলের সেনাবাহিনীকে আপনার সঙ্গে যেতে দেবেন না

8. যদি তোমরা যুদ্ধে যাও তোমরা অবশ্যই একটি কঠিন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রেখো

9. তখন অমত্‌সিয তাকে বললেন, “কিন্তু আমি এর মধ্যে ইস্রায়েলীয়দের যে অর্থ দিয়েছি তার কি হবে?” ঈশ্বরের লোক উত্তর দিলেন, “প্রভুর ভাণ্ডার অফুরন্ত

10. অমত্‌সিয তখন ইস্রায়েলীয় সেনাদের ইফ্রয়িমে তাদের বাসভূমিতে পাঠিয়ে দিলেন

11. এরপর অমত্‌সিয বীর বিক্রিমে তাঁর সেনাদের ইদোমের লবণ উপত্যকায় যুদ্ধে নেতৃত্ব দিলেন

12. এবং আরও 10,000 সৈন্যকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ধাক্কা মেরে তাদের নীচে ফেলে দিল

13. কিন্তু এসমযে যে সমস্ত ইস্রায়েলীয় সেনাদের অমত্‌সিয ফেরত্‌ পাঠিয়েছিলেন তারা যিহূদার বৈত্‌-হোরোণ থেকে শমরিয়া পর্য়ন্ত অঞ্চলের শহরগুলো আক্রমণ করতে শুরু করেছিল

14. ইদোমীয়দের যুদ্ধে পরাজিত করার পর অমত্‌সিয স্বদেশে ফিরে এলেন

15. এতে প্রভু যারপরনাই রুদ্ধ হলেন এবং অমত্‌সিযের কাছে এক ভাব্বাদীকে পাঠালেন

16. এর উত্তরে অমত্‌সিয উদ্ধতভাবে সেই ভাব্বাদীকে বললেন, “চুপ কর নয়তো মারা পড়বে

ইস্রায়েল যিহূদাকে পরাজিত করে

17. অমত্‌সিয তাঁর মন্ত্রণাদাতাদের সঙ্গে পরামর্শ করার পর ইস্রায়েলের রাজা য়িহোযাহসের পুত্র যেহূর পৌত্র য়িহোযামকে খবর পাঠালেন, “চলো আমরা সম্মুখ যুদ্ধ করি

18. ইস্রায়েলের রাজা য়োযাশ এর প্রত্যুত্তরে যিহূদার রাজা অমত্‌সিযকে খবর পাঠালেন, ‘লিবানোনের এক কাঁটাঝাড়, এক মহীরূহকে বলেছিলেন, ‘তোমার কন্যার সঙ্গে আমার পুত্রের বিয়ে দাও

19. শোনো, তোমরা ইদোমকে হারিযে দিয়েছ তাই তোমরা গর্বিত ও অহঙ্কারী হয়েছ

20. কিন্তু অমত্‌সিয একথায় কান দিতে চাইলেন না

21. ইস্রায়েলের রাজা য়িহোযাস যিহূদায় বৈত্‌-শেমশেতে রাজা অমত্‌সিযর মুখোমুখি হলেন

22. যুদ্ধে ইস্রাযেল যিহূদাকে পরাজিত করল

23. রাজা য়িহোযাস বৈত্‌-শেমশেতে যিহূদার রাজা অমত্‌সিযকে বন্দী করে তাঁকে জেরুশালেমে নিয়ে গেলেন

24. তিনি সমস্ত সোনা ও রূপো এবং ওবেদ ইদোম যা কিছু জিনিষপত্র মন্দিরে পাহারা দিত, প্রাসাদের সমস্ত কিছু সম্পদ এবং বন্দীদের নিয়েছিলেন

আমেজিয়ার মৃত্যু

25. য়িহোযাসের মৃত্যুর পর অমত্‌সিয আরো 15 বছর বেঁচ্ছেিলেন

26. অমত্‌সিয তাঁর রাজত্বের প্রথম থেকে শেষাবধি আর যা কিছু করেছিলেন সেসবই ‘যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে

27. অমত্‌সিয যখন প্রভুকে অনুসরণ করা বন্ধ করে দিলেন তখন জেরুশালেমের লোকেরা তাঁর বিরুদ্ধে চএান্ত করলো

28. তারপর তারা ঘোড়ার পিঠে করে তাঁর মৃতদেহ নিয়ে এলো এবং তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করলো

Bibles

Books

Chapters